সমুদ্ররাজ পসিডনের সুদর্শন পুত্র অরিয়ন, যে মেয়ে তাকে দেখে তার প্রেমে পড়ে যায়। বাদ যায় না স্বয়ং প্রেমের দেবী অরোরাও। মানুষের গর্ব দেবতারা সহ্য করবেন কেন? অরিয়ন ছিল দাম্ভিক প্রকৃতির ছেলে। জিউসপুত্র দেবতা এপোলোর বোন আর্টেমিসও অরিয়নের প্রেমে পড়ে। এপোলো তা মেনে নিতে পারে না। অরিয়নের অহংকার চূর্ণ করতে এপোলো একটি বৃশ্চিক বা বিছা পাঠায়। যতক্ষণ না অরিয়নের মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত তাকে দংশন করতে বৃশ্চিককে আদেশ করা হয়। বৃশ্চিকের হাত থেকে রক্ষা পেতে অরিয়ন সমুদ্রে ঝাঁপ দেয়। তবুও বাঁচা যায়নি, আর্টেমিসেরই হাতে অরিয়ন ভুল করে নিহত হয়। আজ্ঞাবহ বৃশ্চিকটি আকাশে স্থান পায়।
বৃশ্চিক রাশি চক্রের তারকাম-লীর উল্লেখযোগ্য তারা অরিয়ন, বাংলায় যা কালপুরুষ নামে পরিচিত। জুনে দক্ষিণ-পূর্ব আকাশে বৃশ্চিকম-লীর তারাগুলোকে দেখা যায়, জ্যেষ্ঠ ও শুক তারা অন্যতম।
Monday, January 4, 2010
ধনু(Sagittarius)
ফিলিরা ও শনির পুত্র কাইরন। চিরনের হিংসুটে স্ত্রী রিয়া । কাইরন তার এই হিংসুটে বউয়ের কাছ থেকে নিষ্কৃতি পেতে একদিন মন্ত্রবলে এক অদ্ভূত রূপ ধারন করে। অর্ধেক অশ্ব অর্ধেক মানুষ। কমরের উপরি ভাগ হয় মানুষের মতো, তার নিচের অংশ ঘোড়ার মতো। কাইরনের ঘোরার মতো চার পা আছে, হাতে আছে তীর-ধুনক। ধনু রাশির তারকাম-লীকে দেখে এই গাল-গপ্পই বানিয়ে ছিল পুরাকালের গ্রিকরা।
বৃশ্চিক রাশির পূর্ব দিকে এর অবস্থান। ধনুম-লীতে আমাদের পৃথিবীর ছায়াপথের গুরুত্বপূর্ণ অংশ অবস্থিত।
বৃশ্চিক রাশির পূর্ব দিকে এর অবস্থান। ধনুম-লীতে আমাদের পৃথিবীর ছায়াপথের গুরুত্বপূর্ণ অংশ অবস্থিত।
মকর(Capricorn)
গ্রিকপুরাণ মকরম-লকে অনেক সময় অ্যামলথিয়া নামের ছাগল হিসাবে চিিহ্নত করে, যে কিনা দেবরাজ জিউসের দুধমাতা। অ্যামলথিয়া জিউসকে দুধ পান করিয়েছিলেন। দেবরাজের দুধমাতা বলেই তিনি আকাশে স্থান পান। আরেকটি গল্প হলো, ছাগল-দেব প্যানকে দানব টাইফন আক্রমণ করতে এলে প্যান নদীতে আশ্রয় নেন। তখন তার শরীরের যে অংশ পানিতে ডুবে ছিল সে অংশ মাছের আকৃতি ধারন করে। আর এই জন্যই পুরাকালে দক্ষিণ গোলার্ধের এই তারকামন্ডলীকে অর্ধেক ছাগল অর্ধেক মাছ হিসাবে কল্পনা করা হতো।
কুম্ভ(Aquarius)
ট্রয়ের গনিমেডে এক অতি সুন্দরী যুবতী। দেবরাজ জিউস তার প্রেমে পড়েন। তিনি ঈগলের ছদ্মবেশে অপহরণ করে স্বর্গে নিয়ে যান এই যুবতীকে। গনিমেডেকে দেবতাদের পেয়ালায় মদ তুলে দেয়ার কাজে লাগানো হয়। এজন্যই কুম্ভ রাশি চক্রের তারকামন্ডলীর চিহ্ন হিসাবে আমরা দেখি একজন পাত্র থেকে পানি জাতীয় কিছু ঢালছে। অন্য স্থানে বলা হয়েছে, কুম্ভ হলো জলের ধারক। যিনি পৃথিবীতে বন্যা দেন এবং নদীগুলো ভরাট করেন। শুধু তাই নয় তিনিই গ্রিকপুরাণের সেই মহা-প্লাবনের হেতু।
গ্রীষ্ম ও শরৎকালে এই রাশির নক্ষত্রগুলোকে দেখা যায়। ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি সূর্যের আড়ালে থাকে।
গ্রীষ্ম ও শরৎকালে এই রাশির নক্ষত্রগুলোকে দেখা যায়। ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি সূর্যের আড়ালে থাকে।
মীন(Pisces)
ভয়ঙ্কর দানব টাইফন একবার ভালবাসার দেবী আফ্রোদিতে ও তার পুত্র এরসের পেছনে লাগে। মা-পুত্রকে সে ধ্বংস করেই ছাড়বে। তখন দানবের হাত থেকে বাঁচতে দেবী ও দেবীপুত্র মাছের রূপগ্রহণ করে। তারা একে অন্যকে লেজ দিয়ে দৃঢ় ভাবে ধরে রাখে যাতে বিছিন্ন না হয়ে যায়। এই চিত্রটিই কল্পনা করে মীন রাশির প্রতীক নির্মিত।
মীন তারকাম-লীর চতুর্থ উজ্জ্বলতার ওপরে কোনও তারা নেই। কিন্তু যেহেতু মহাবিষুব বর্তমানে এই রাশি চক্রেই অবস্থান করছে সেহেতু এই রাশি গুরুত্বপূর্ণ।
মীন তারকাম-লীর চতুর্থ উজ্জ্বলতার ওপরে কোনও তারা নেই। কিন্তু যেহেতু মহাবিষুব বর্তমানে এই রাশি চক্রেই অবস্থান করছে সেহেতু এই রাশি গুরুত্বপূর্ণ।
Subscribe to:
Posts (Atom)




